২৮টি স্বর্ণের বার ও ১টি স্বর্ণের মুদ্রা যার দাম ৩ কোটি টাকার বেশি। এসবই তিনটি মানিব্যাগে লুকিয়ে রেখেছিলেন দুবাইফেরত এক যাত্রী।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে তার কাছ থেকে এসব উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম।
তিনি দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে এসেছিলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এম মাসুদ ইমামের শরীর তল্লাশি করে প্রথমে একটি মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়।
পরে আরও ২টি মানিব্যাগ পাওয়া যায়, এর মধ্যে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।
ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আরও পড়ুন :
- ৬মাসের সাজা এড়াতে ১বছর পলাতক
- ৪৯ দেশের ৩৫২০ জন বিদেশি মেহমান ইজতেমার ময়দানে
- একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু
- ইজতেমা ময়দানে এবার ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে
- মুদিদোকানির বাড়ি থেকে টিসিবির ৩৫০ লিটার সয়াবিন তেল জব্দ
- গিনেস বিশ্ব রেকর্ডে নাম লেখালেন মতলবের কবি ও গীতিকার সৌরভ
- ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম জুমার নামাজ
- চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
- স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা, গলাকাটা অবস্থায় উদ্ধার বাবা
- বিয়ের অনুষ্ঠানে আসার সময় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ
- দাবিকৃত টাকা না পেয়ে বন্দর কুলাঙ্গার পুত্র কর্তৃক জন্মদাতা পিতা জখম
- বাণিজ্য মেলায় পঁচা-বাঁশি খাবার দিচ্ছে; সরাইসহ খোলা খাবারের দোকান
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ
