৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার সড়ক উন্নয়নে

সড়ক ও মহাসড়ক উন্নয়নে ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

এতে মোট খরচ হবে ২ হাজার ৫৮৭ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩০৪ টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর এসব প্রকল্পের বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (৯ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬ তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

মাহবুব খান বলেন, সড়ক ও মহাসড়ক উন্নয়নে ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

এতে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ডব্লিউপি-০৪ প্যাকেজের লট নম্বর ডিএস-৭ এর

পূর্ত কাজ যৌথভাবে চীনের এসআরবিজি ও বাংলাদেশের বিটিসির কাছ থেকে ক্রয়ের অনুমোদন মিলেছে।

এতে খরচ হবে ৯৪৭ কোটি ৭৪ লাখ ১২ হাজার ৯৫১ টাকা।

একই প্রকল্পের ডব্লিউপি-০৪ প্যাকেজের লট নং ডিএস-৮ -এর পূর্ত কাজ যৌথভাবে চীনের সিএসসিইসি ৭ ও

বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১ হাজার ১৭৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রকল্পের অপর এক প্রস্তাবে গৌরিপুর- আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথ মানের উন্নীতকরণ প্রকল্পের

প্যাকেজ নং ডব্লিউপি-০২ এর পূর্ত কাজ তাহের ব্রাদার্স লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৬৪৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া ‘শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ – নারায়ণখোলা- রামভদ্রপুর-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং

পিডব্লিউ-০১ এর পূর্ত কাজ যৌথভাবে মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড,

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৪৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

অপর এক প্রস্তাবে প্যাকেজ নং পিডব্লিউ-০১ এর পূর্ত কাজ যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড,

(২) ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৮০ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি