ডিএনসিসির মনিটরিং টিম অভিযানে আসে খিলগাঁও মার্কেটে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাজার মনিটরিং টিম রোববার (৯ এপ্রিল) অভিযানে আসে খিলগাঁও তালতলা মার্কেটে।

তবে অভিযান পরিচালনা না করে বিভিন্ন দোকান পরিদর্শন করে, একরকম ঘুরে-ফিরে চলে যান তারা।

অনিয়ম অসঙ্গতি দেখে শুধু সর্তক করেই দায় সেরেছে মনিটরিং টিম।

তবে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা অভিযান শুরুর আগে মার্কেটের যে জায়গায় অবস্থান নেন সেই স্থানেই চলছিল অনিয়ম।

ডিএনসিসির বাজার মনিটরিং টিমের সদস্যরা মার্কেটের যে স্থানে বসেছিলেন, সেখানেই মার্কেটের রাস্তা দখল করে দোকান বসানো হয়েছিল।

যত্রতত্র চৌকি বসিয়ে সেখানে ব্যবসা করছিলেন বহু দোকানি। এমন অনিয়ম দেখেও তা আমলে নেননি মনিটরিং টিমের সদস্যরা।

মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় বেশিরভাগেরই নেই ট্রেড লাইসেন্স। আমদানিকারকের সিল ছাড়াই বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে মার্কেটের বিভিন্ন দোকানে।

তা দেখেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি টিমকে। এছাড়া বিভিন্ন দোকানে মেয়াদ, ওজন এবং মূল্য ছাড়াই পণ্য বিক্রি চলছিল।

এসব বিষয়েও মনিটরিং টিমের সদস্যদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ও মাহমুদুল হাসান। তাদের সঙ্গে ছিলেন উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান মৃধা।

এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান সাংবাদিকদের বলেন, খিলগাঁও তালতলা মার্কেটে তেমন কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া যায়নি।

মোটামুটি সব ঠিক ছিল। কিছু অনিয়ম যা পেয়েছি, তা দ্রুত ঠিক করার তাগিদ দিয়েছি।

এ সময় তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি হুমায়ুন কবির আজাদ,

সা. সম্পাদক নূরুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাহ মো. দিলসাদ মাহমুদও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card