জামালপুরের মেলান্দহ উপজেলায় পিকআপ ভ্যান ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার (০৯ এপ্রিল) সকাল নয়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন পিকআপ ভ্যানের চালক মো. কাজল (৩৫), আরোহী শাহ আলম (৩৫) ও চঞ্চল বর্মণ (২৭)।
ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের লাশ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখেছেন। তাঁরা তিনজন গ্রামীণফোনের টাওয়ারের কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন,
ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপে থাকা তিনজন মারা গেছেন। তাঁরা সবাই গ্রামীণফোনের টাওয়ারের কাজ করতেন।
তাঁদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ তিনটি থানায় আনা হচ্ছে। তারপর ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন:
- টানা ৭ দিন সর্বোচ্চ মাপমাত্রা চুয়াডাঙ্গায়
- গুজরাট টস জিতে ব্যাটিংয়ে নামলো
- ঈদে মোটরসাইকেল পদ্মা সেতু ছাড়া সব মহাসড়কেই চলবে
- ঈদের আগে-পরে ১৩ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা
- শেরপুরের মৃৎশিল্পীরা ব্যস্ত মাটির তৈজসপত্র তৈরিতে
- রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই
- রাজনগরে খাদ্য সামগ্রী বিতরণ করেন জিল্লুর রহমান
- দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
- বঙ্গবাজারে ২০ লাখ টাকা দিয়ে নজির গড়লেন তৃতীয় লিঙ্গরা
- রাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু
- নারীদের হিজাব পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান
- শখ করে বিয়ে করায় বিড়ম্বনায় পড়লেন নিলয়-মাহি!
- আল-আকসা মুসলিমদের একটি বিশেষায়িত স্থান
এন এ এন টিভি

Comments are closed.