জেরুজালেমের আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান।
ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা শনিবার (৮ এপ্রিল) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এসব কথা বলেন।
আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার বিষয়ে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
তাহা বলেন, জেরুজালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ফিলিস্তিনের রাজধানী।
এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও। পুরোটা ফিলিস্তিনের অংশ ও মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।
তিনি রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানান।
বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট স্পষ্ট লঙ্ঘন।
গত সপ্তাহে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়।
তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে ও বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।
সূত্র- পার্স টুডে
আরও পড়ুন:
- ঈদে ফিলিং স্টেশন খোলা ১২ দিন ২৪ ঘণ্টা
- সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল
- ১৩৮ বছর পর পরিবারে এলো কন্যাশিশু
- অত্যাধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি ক্রমাগত আশার আলো জাগাচ্ছে
- সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- মহেন্দ্র সিং ধোনিকে বিমান পাইলটের ‘বিশেষ’ অনুরোধ
- চট্টগ্রামের ব্যবসায়ীদের রেকর্ডসংখ্যক বিক্রির প্রত্যাশা
- ৯৭ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
