অনেক স্বপ্ন আর শখ নিয়ে বিয়ে করেছেন নিলয়-মাহি।
এদিকে, ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে নিলয় বসবাস করেন তার পরিবারের সাথে ;
যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মাহি। ফলে কক্ষ সংকটে পড়েন নিলয়।
কিন্তু শখ করে বিয়ের পর বউকে ঘরে এনে নিলয় পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়।
এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।
এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।
নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।
নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ মজার। এবং এমন ঘটনার বাস্তবতা ব্যাপক।
বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত।
সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’
এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজিচালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ-সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
- রানা প্লাজার রানার জামিন স্থগিত
- অত্যাধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি ক্রমাগত আশার আলো জাগাচ্ছে
- আওয়ামীলীগ নেতা গোলাম রসুল কলির নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- মহেন্দ্র সিং ধোনিকে বিমান পাইলটের ‘বিশেষ’ অনুরোধ
এন এ এন টিভি
