আর বিশ্বজুড়ে থাকা মহেন্দ্র সিং ধোনি–ভক্তরা চান, তাঁদের প্রিয় তারকা চেন্নাইয়ের হয়ে আরও অনেক দিন খেলে যান। দলটিকে নেতৃত্ব দিন আরও লম্বা সময়।

বয়স হয়ে গেছে ৪১ বছর। অনেকেই মনে করছেন এবারের আইপিএলই তাঁর ক্যারিয়ারের শেষ।
সেটা হবে কি না, তা পরেই জানা যাবে। তবে ধোনির ভক্তরা যে সেটা চান না, এটা আরও একবার স্পষ্ট হলো।
আইপিএলে গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
মুম্বাইয়ের স্টেডিয়ামটিতে ম্যাচ খেলতে বিমানে করে যাওয়ার সময় ধোনিকে চেন্নাইয়ের হয়ে খেলে যেতে আকুতি জানিয়েছেন এক ভক্ত।
সেই ভক্ত আর কেউ নন। চেন্নাই দল যে বিমানে করে মুম্বাই যাচ্ছিল, তিনি সেই বিমানের পাইলট।

বিমানে যাত্রীরা গুছিয়ে বসার পর যাত্রা শুরুর আগে পাইলট নিয়মিত ঘোষণা দিতে গিয়েই ধোনিকে উদ্দেশ্য করে আবেদনের শুরুটা করেন এভাবে,
‘আমি এই বিমানে শিবম দুবে, ডোয়াইন ব্রাভোদের নিয়ে যেতে পেরে আনন্দিত।’
এরপর চেন্নাই দলকে শুভকামনা জানিয়ে পাইলট ধোনির উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনার বড় ভক্ত। প্লিজ, সিএসকের অধিনায়ক হিসেবে খেলা চালিয়ে যান আপনি।’
প্রসঙ্গত, কাল মুম্বাইয়ের মাঠে ধোনির দল ৭ উইকেটের জয় পেয়েছে।
প্রথমে ব্যাট করে রোহিত শর্মার মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে।
১১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

Comments are closed.