সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে ৯৭ বার পেছালো।
আজ রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি।
এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মে নতুন দিন ধার্য করেন।
এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতিকে রাজধানীর নিজ বাসায় হত্যা করা হয়।
এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চারদিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।
পরে হাইকোর্টের নির্দেশে একই বছর ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:
- ভাবিনি এই সিনেমা করতে গিয়ে সন্তানের ‘মা’ হবো: পরীমণি
- সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
- ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৯৩ জনের মৃত্যু
- ১৫ বছরের নিরবতা ভেঙে ফিরে আসলেন অভিনেতা পল্লব
- ফেলনা মাছের আঁশ বিদেশে রপ্তানি হচ্ছে জাপান-চীন-ইন্দোনেশিয়ায়
- সপ্তাহে তিন দিন ছুটি পেয়ে অবসরে যা করছেন কর্মীরা

Comments are closed.