২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৯৩ জনের মৃত্যু

করোনায় সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৯৩ জন মারা গেছেন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৩৭ হাজার ৬৩২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৫ জন।

এর ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৫৬৯ জনে।

রোববার (৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী,

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ৪ জন।

এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৪ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩২২ জনের।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ৩৭ জন।

দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ৬ হাজার ৯৮০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৩৪ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৩৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৫৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৮৫৭ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন এবং মারা গেছেন ২ জন।

দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন

এবং ১১ লাখ ৫৬ হাজার ৯৯৮ জন মারা গেছেন।

একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন এবং মারা গেছেন ২ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৮ জন এবং মারা গেছেন ২১ জন।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ১৬ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন

এবং ৭৪ হাজার ৮১ জন মারা গেছেন।

এনএএন টিভি