সরবরাহ বাড়ায় হবিগঞ্জে কমেছে মাছের দাম

দেশীয় মাছের সরবরাহ বেড়েছে হবিগঞ্জের পাইকারি মাছের আড়তগুলোতে। এতে দামেও ফিরেছে কিছুটা স্বস্তি।

প্রকারভেদে প্রতিকেজি মাছের দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

সরেজমিন হবিগঞ্জ শহরের শায়েস্তানগর মাছের বাজার ঘুরে দেখা যায়,

ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে আসেন চাষিরা।

বাজারে মিলছে রুই, বোয়াল, কই, মাগুরসহ নানা প্রজাতির দেশি মাছ।

চলতি সপ্তাহে বাজারে সরবরাহ ভালো থাকায় মাছের দাম অনেকটা সহনীয়।

প্রকারভেদে প্রতিকেজি মাছের দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। এতে স্বস্তিতে ক্রেতা ও পাইকাররা।

বাজারে বোয়াল কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা, মলা ৩০০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা ও মাগুর বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়।

এ ছাড়া রুই কেজিপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা, চিতল ৭০০ থেকে ৮০০, শোল ৫০০ থেকে ৬০০ টাকা,

কাতল ৪০০ থেকে ৫০০ টাকা ও নয়না কেজিপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলেন, বাজারে মাছের দাম কমতির দিকে। এতে রমজানে কিছুটা হলেও স্বস্তি মিলছে।

আর বিক্রেতারা বলেন, বাজারে দেশীয় মাছের সরবরাহ অনেক বেড়েছে। তবে বাজারে ক্রেতা নেই বললেই চলে।

এদিকে বাজারের পরিবেশ উন্নয়ন করা হলে আরও বেশি মাছ বেচাকেনা হবে বলে মনে করেন শায়েস্তানগর মাছবাজার কমিটির সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

তিনি বলেন, বাজারে ব্যবসা চালানোর পরিবেশ নেই। জায়গা সংকট রয়েছে। বৃষ্টি হলে পানি জমে যায়।

বাজারের পরিবেশ উন্নত করতে জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।

শায়েস্তানগর মাছবাজারে খুচরা ও পাইকারি মিলে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বিক্রি হয়।

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card