ধান ও চালের সংগ্রহ মূল্য বাড়লো দুই টাকা

আসন্ন বোরো মৌসুমে সরকার ৪ লাখ টন ধান ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।

একই সঙ্গে ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী মে মাসের শুরু থেকে ওই অভ্যন্তরীণ সংগ্রহের কাজ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

সরকারের খাদ্য পরিধারন ও মূল্যায়ন কমিটির–এফপিএমসি সভায় আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে।

২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান-চাল ও গমের মূল্য ছিল যথাক্রমে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং গম ২৮ টাকা।

মন্ত্রিপরিষদ সভাকক্ষে এফপিএমসির সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক,

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী স ম রেজাউল করিম সভায় অংশ নেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card