চাঁপাইনবাবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মরদনা-তেতুলিয়া গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়ার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মোহা. মুকুল।
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান,
২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ সাক্ষ্য-প্রামাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেয়া হয়।
আরও পড়ুন:
- মসজিদে নববিতে রহমতের বৃষ্টি
- ‘জ্বীন’ দেখে লাখ টাকা পুরস্কার পাওয়ার প্রক্রিয়া জানাল জাজ
- কলকাতার একাদশে থাকবেন কি লিটন?
- বিশ্বে প্রথম ম্যালেরিয়া টিকার অনুমোদন
- সুহানা খানের সাফল্যে গর্বিত শাহরুখ
- চকরিয়ায় ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আইনজীবী নিয়োগ করতে পারবেন না তারেক-জোবাইদার
- ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান
- অধিনায়ক ধোনি নতুন মাইলফলক ছুলেন
- আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব আল হাসান
- সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্ক, যা বললেন অভিনেত্রী
- সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা আর নেই
- রুশ বাহিনীকে আইএস জঙ্গির সঙ্গে তুলনা করলো জেলেনস্কি
- মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু
- মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট, থানায় জিডি
- অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

Comments are closed.