সুহানা খানের সাফল্যে গর্বিত শাহরুখ

এখনো পর্যন্ত বলিউডে মুক্তি পায়নি শাহরুখ খানের মেয়ে সুহানা খানের প্রথম কাজ। তবে এর মধ্যেই নিজের প্রথম সাফল্যের স্বাদ পেলেন বাদশাকন্যা।

আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুহানা।

পিভি সিন্ধু, অনন্যা বিরলা ও এক্ষা সুব্বার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসেডর হিসাবে জায়গা করে নিলেন সুহানা খানও। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা।

আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসেডর হওয়ার পর বুধবার (১২ এপ্রিল) প্রথম সংবাদমাধ্যমের সামনে এলেন সুহানা খান। সেখানেই প্রথমবার মাইক হাতে বক্তব্য রাখলেন সুহানা।

লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে।

সুহানার এ আত্মবিশ্বাসে চোখ এড়ায়নি তার বাবার। ওই অনুষ্ঠান থেকে মেয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন শাহরুখ খান।

সুহানার ভিডিও পোস্ট করে শাহরুখ লেখেন— ‘সুন্দর পোশাক, সুন্দর কথা… খুব ভালো হয়েছে!

আর আমি যদি নিজেকেও এর জন্য একটু সৌজন্য দিই, খুব ভালোভাবে বড় হয়েছ তুমি!’

শাহরুখের লেখায় স্পষ্ট মেয়ের জন্য তার গর্ব। সঙ্গে মেয়েকে ভালো মানুষ করতে পেরেও যে সন্তুষ্ট তিনি, সে কথাও বুঝিয়ে দিয়েছেন বাদশা।

আরও পড়ুন:

এন এ এন টিভি