জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের বাবা সানাউর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়।
এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন।
বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দাফনের বিষয়ে পরে জানানো হবে।
গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।
তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
আরও পড়ুন:
- মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু
- রুশ বাহিনীকে আইএস জঙ্গির সঙ্গে তুলনা করলো জেলেনস্কি
- ১২ বছর পর সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন: র্যাব ডিজি
- শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা
- মেয়র পদে ভাসুরের পক্ষে মনোনয়নপত্র জমা মাহিয়া মাহির
- বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন ইবির সেই ছাত্রলীগ নেত্রী
- অঞ্জনা চরিত্রটির বাস্তবে অস্তিত্ব নিয়ে যা বললেন গায়ক মনির
- তিন মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- সিগারেটের আগুনে -মশার কয়েল থেকে বঙ্গবাজার পুড়েছে
- জবি শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল
