অঞ্জনা চরিত্রটির বাস্তবে অস্তিত্ব নিয়ে যা বললেন গায়ক মনির

সংগীতশিল্পী মনির খানের ৪০টিরও বেশি একক অ্যালবামের প্রায় প্রতিটিতেই রয়েছে ‘অঞ্জনা’ শিরোনামে গান।

নিজের প্রতিভার মাধ্যমে এবং সুরেলা কণ্ঠে শ্রোতা হৃদয়ে ঠাঁই করে নেওয়ার পাশাপাশি ‘অঞ্জনা’ চরিত্রের কারণেও বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছেন এ গায়ক।

বিভিন্ন সময় গানে বিভিন্নভাবে উপস্থাপন করা হয় এই চরিত্রটিকে।

তবে দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ভক্তের একটি প্রশ্ন— ‘অঞ্জনা’ চরিত্রটি কি বাস্তব, নাকি কেবলই কাল্পনিক।

এ বিষয়ে কথা বলেছেন ‘আট আনার জীবন’খ্যাত গায়ক।

সম্প্রতি রাজধানীর পার্ল হোটেলে ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামে একটি একক অ্যালবামের প্রকাশনা উৎসব করেন মনির খান।

সেখানে গায়ককে প্রশ্ন করা হয়, অঞ্জনার চরিত্র বলতে বাস্তবে কেউ আছে কিনা?

গায়ক মনির খান মুচকি হাসিতে সেই প্রশ্নের জবাব দিয়ে বলেন, এ বিষয়ে গানে গানেই সব বলা হয়েছে। গান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বা শোয়ে অনেক বলেছি।

আমার প্রায় সব অ্যালবামেই একটি করে অঞ্জনা নামে গান রয়েছে। গানগুলো তো এমনি এমনি করা হয়নি। সব অ্যালবামে একজন মানুষকে নিয়ে গান করা, এর পেছনে তো অবশ্যই কারণ রয়েছে (হাসতে হাসতে)।

‘অঞ্জনা” প্রসঙ্গে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় এ গায়ক প্রশ্নের জবাব দিলেও জবাবের মধ্যেও বেশ কিছুটা রহস্য থেকেই যায়।

অপরদিকে, প্রতিবছর জানুয়ারির শুরুতে এ নামে গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান সংগীতশিল্পী মনির খান।

আরও পড়ুন:

এন এ এন টিভি