নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার দাবি জেলেদের: সাগরে মাছ ধরার

সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর আগমুহূর্তে ঘূর্ণিঝড় মোখার আঘাতে পাল্টে গেছে হিসাব-নিকাশ।

কয়েকদিন পর আবহাওয়া অনুকূলে এলেও আগামী ২০ মে থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় জেলেরা নতুন করে সাগরে যাচ্ছেন না। এতে বাড়ছে ঋণের বোঝা।

বরগুনার প্রায় দুই হাজার মাছ ধরার ট্রলার আগামী ১৯ মে পর্যন্ত মাছ শিকারের প্রস্তুতি নিয়ে সমুদ্রে গিয়েছিল।

কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে নির্দিষ্ট সময়ের আগেই তড়িঘড়ি করে তাদের তীরে ফিরতে হয়।

এতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় তারা লোকসানে পড়েছেন।

জেলেরা জানান, ২০ মে থেকে সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হবে।

ফলে ঘূর্ণিঝড়ের পর অনুকূল আবহাওয়া থাকলেও মাছ শিকারে পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।

এ কারণে এখন আর সমুদ্রে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে এক জেলে বলেন, এক ট্রিপে প্রায় ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা খরচ হয়।

মাত্র ৫-৭ দিনে তো আমাদের সে টাকা উঠবে না। সাগরে তো পর্যাপ্ত মাছ নেই।

মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি করে আরেক জেলে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে তীরে ফিরে এসেছি।

এখন আবার সামনেই মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হবে। এতে আমাদের ব্যাপক আকারে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

বরগুনার জেলে ও ট্রলার মালিকরা ঘূর্ণিঝড় মোখার কারণে অর্ধশত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

কাজেই ক্ষতি কাটিয়ে উঠতে নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘মাছ ধরার নিষেধাজ্ঞাটি যদি পিছিয়ে ৩০ মে থেকে দেয়া হয়। তাহলে জেলে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ৫০ হাজার জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৩৭ হাজার।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card