পুঁজিবাজারে সূচক বড় উত্থানের মধ্য লেনদেন কমেছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুলাই) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬১ ও ২০৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৮ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ১৫১টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো- বিএসসি, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন ব্যাংক ও সী পার্ল।

এদিন ডিএসইতে মোট ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৯৫৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮১.১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৫৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে ৯৩৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭৯.৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।

এসইতে ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৬ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card