শীত মৌসুমেও সবজির বাজার চড়া

দেশের সবখানেই শীত মৌসুম এলেই একটু কম দামে সবজি কেনার সুযোগ পেয়ে থাকেন ক্রেতারা। এ সময়ে মূলত বাজারে প্রচুর সবজি দেখা যায়।

তবে এবারের শীত মৌসুম যেন ভিন্ন বার্তা দিচ্ছে। ক্রেতা-বিক্রেতারা বলছেন, এবার পুরো সবজির মৌসুমে বাজারে দাম ছিল ঊর্ধ্বমুখী।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মূলা, শালগম ও পেঁপে এই তিনটি সবজির দাম তুলনামূলক কম।

এই তিনটি সবজির কেজি ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে।

এছাড়া মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। করলার কেজি ৯০ থেকে ১০০ টাকা। কাঁচা মরিচের কেজি ১০০ থেকে ১১০ টাকার মধ্যে।

ঝিঙে ও ধুন্দুলের দাম বেড়ে কেজি ৮০ থেকে ৯০ টাকা। আলুর কেজি ৬০ থেকে ৭০ টাকা।

সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন। প্রতি কেজি বেগুনের দাম পড়ছে ১০০ থেকে ১২০ টাকা।

 

এছাড়া লাউয়ের দামও বেশ চড়া। বড় আকারের প্রতিটি লাউ ৮০ থেকে ১০০ টাকার বিক্রি হচ্ছে।

মানভেদে টমেটোর কেজি রাখা হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা। মানভেদে শিমের কেজি পড়ছে ৭০ থেকে ৯০ টাকা।

দরদাম করে কিনলে কিছুটা কমে পাওয়া যাচ্ছে। আর শিমের বিচি বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন,

সাধারণ সবজির সিজনে আলুর দাম ২০ টাকার মধ্যে থাকত। এবার আলুর দামও বেশি। অন্যান্য সবজির দাম কমছে না।

মাঝারি আকারের চাষের রুই প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা এবং আকারভেদে তেলাপিয়া ও পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর কই ২০০ টাকা, শোল ৩০০ টাকা, শিং মাছ কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

আর বড় কাতল ৬০০ টাকায় এবং রুই ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর বাসাবো মাদারটেক বাজার ঘুরে দেখা গেছে,

গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হয়েছে। মুরগি গত সপ্তাহে ২০০ টাকা কেজিদরে বিক্রি হলেও কেজিপ্রতি ১০ টাকা কমে এখন ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি