অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সামান্থা?

ভালোবেসে ঘর সংসার পেতেছিলেন দক্ষিণ ভারতের সুপারহিট জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। সেই সংসার ভেঙে গেছে। অনেক জল ঘোলার পর আবার বিয়ে করেছেন নাগা। এবার আলোচনায় সামান্থার বিয়ে। বিবাহবিচ্ছেদের পর থেকেই নাকি নতুন প্রেমে মজেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আর সেই প্রেমিককেই বিয়ে করতে চলেছেন। যে সামান্থা মনের দরজায় খিল দিয়েছিলেন, তার মনের নাগাল পেলেন বলিউডের খ্যাতনামী পরিচালক রাজ নাদিমরু।

শোনা যাচ্ছে, নাগা দ্বিতীয়বার বিয়ে করার পর নিজের সম্পর্কে নাকি সিলমোহর দেন সামান্থা! অধিকাংশের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি।

গেল বছরের নভেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন সামান্থা। এর আগে ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ এর দ্বিতীয় সিজনেও দেখা গিয়েছিল তাকে। নাগার সঙ্গে বিচ্ছেদের পর রাজ খুব খেয়াল রাখছেন সামান্থার। সেই আন্তরিকতা থেকেই শুরু হয় প্রেম। যা এখন পরিণতি পেতে চলেছে।

এবার দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটাগরিকদের একাংশের দাবি, তাঁদের বিয়ে ঠিক হয়েছে। কেউ কেউ লিখছেন, বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গেছেন অভিনেত্রী। যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি সামান্থা।

এনএএন টিভি

Share this news as a Photo Card