কোরিয়ায় হ্যালোউইন ফেস্টিভ্যালে পদস্পৃষ্ট হয়ে জনপ্রিয় গায়ক লি জিয়ানের মৃত্যু

হ্যালোউইন ফেস্টিভ্যাল (আন্তর্জাতিক ভূত উৎসব) ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ কোরিয়ায়। জনপ্রিয় গায়ক লি জিয়ানের মৃত্যুতে নেমে এল শোকের ছায়া।

পদস্পৃষ্ট

শনিবার দক্ষিণ কোরিয়ার সিওলে হ্যালোউন ফেস্টিভ্যালে হাজির হলে, সেখানে ভিড়ের চাপে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় লি জিয়ানের। মাত্র ২৪ বছরের জিয়ানের মৃত্যুর খবর ছড়াতে শোরগোল শুরু হয়। তবে জানা যায়, লি জিয়ানের পাশাপাশি হ্যালোউন ফেস্টিভ্যালে আরও ১৫০ জন নিহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার খবর অনুযায়ী, লি জিয়ান সে দেশের একজন উঠতি তারকা। হ্যালোউইন ফেস্টিভ্যাল ঘিরে সিওলে ভিড়ের চাপে একের পর একজনের মৃত্যুর খবর আসতে শুরু করে। সেখানেই বছর ২৪-এর জিয়ানের মৃত্যুর খবর মেলে।

লি জিয়ান কোরিয়ার গানের জগতে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অভিনয় শুরু করেন। ফলে অভিনয় জগতেও পসার জমাতে শুরু করেন লি জিয়ান। তবে শনিবার হ্যালোউইন ফেস্টিভ্যালে কয়েক হাজার লোক জড়ো হলে, সেখানেই আকষ্মকভাবে পদস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় লি জিয়ানের।