পপ তারকা কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন

পপ তারকা কেটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।

টিএমজেডের হাতে আসা ছবিতে দেখা গেছে, ৪০ বছর বয়সী ‘ডার্ক হর্স’ গায়িকা এবং ৫৩ বছর বয়সী ট্রুডো মন্ট্রিয়েলের অভিজাত রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে একসঙ্গে ডিনার করছেন। পেরি ট্রুডোর দিকে ঝুঁকে গভীর আলাপচারিতায় মগ্ন।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে টিএমজেড জানায়, নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকা এই যুগল ককটেল পান করেন এবং একাধিক পদ ভাগাভাগি করে খান; যার মধ্যে লবস্টারও ছিল

প্রতিবেদনে আরও বলা হয়েছে—একপর্যায়ে রেস্তোরাঁর শেফ গিয়ে পেরি ও ট্রুডোর সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে তাঁরা রান্নাঘরে গিয়ে স্টাফদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

এদিকে বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরেক ট্যাবলয়েড ‘পেজ সিক্স’। কিন্তু তাঁরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি।

১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।

অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

এনএএন টিভি