বোনের মৃত্যুর ১দিন পরেই মারা গেলে অভিনেত্রী ডলি সোহি

আজ, শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনায় শোকে পাথর ইন্ডাস্ট্রি। হঠাৎ দুঃসংবাদ। মারা গেলেন ‘ঝনক’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী ডলি সোহি। শুধু তা-ই নয়, ঠিক তার কয়েক ঘণ্টা আগে ডলির বোন অভিনেত্রী আমনদীপ সোহির মৃত্যু হয়েছে।

‘কলশ’, ‘হিটলার দিদি’, ‘দেভোঁ কা দেব মহাদেব’-এর মতো বহু হিট টিভি শো-তে কাজ করেছেন ডলি। জরায়ুমুখের ক্যানসারে ভুগছিলেন অনেকদিন। ৪৮ বছর বয়সে লড়াই থামল তাঁর।

ডলির ভাই মনু সংবাদমাধ্যমকে জানান, আজ বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে। তিনিই এর আগে তাঁদের বোন আমনদীপের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন।

দুঃখজনক ভাবে এই ভাইকেই তাঁর আর এক বোনের মৃত্যুর খবর নিশ্চিত করতে হল কয়েক ঘণ্টা পরেই। ‘বদতমিজ দিল’ থেকে বেশ সুখ্যাতি অর্জন করেছিলেন আমনদীপ।মনু সোহি জানান, গত বৃহস্পতিবার আমনদীপ জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। সেই সময়ে মনু বলেছিলেন, ডলির অবস্থা গুরুতর নয়, তবে তাঁকে হাসপাতালে বিশ্রাম নিতে বলা হয়েছিল।

ডলি ২০২৩ সালে সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হয়েছিল। জানা গিয়েছে, ডলিকে এই বছরের শুরুতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শ্বাসকষ্টের সমস্যা হওয়ার পর।
আজ সেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে মৃত্যু হয় ডলির। এর আগে গত বছরের শেষের দিকে কেমোথেরাপি চলাকালীন তাঁর ভক্তদের কাছে তাঁর সুস্থতা কামনার জন্য অনুরোধ করেছিলেন।ডলি প্রায় দুই দশকের কেরিয়ারে অনেক টিভি শো-তে কাজ করেছেন। স্বাস্থ্যের সমস্যার কারণে কেমোথেরাপি নেওয়ার পরে দীর্ঘদিন শ্যুট করতে পারেননি। আর তাই ‘ঝনক’ ছাড়তে হয়েছিল।অভিনেত্রী কানাডাবাসী প্রবাসী ভারতীয় অবনীত ধানোয়াকে বিয়ে করেছিলেন। তবে যখন তিনি মা হন, সেই সময়েই দম্পতির মধ্যে সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ছোট একটি মেয়েকে রেখে চলে গেলেন ডলি।মাত্র কয়েকটা ঘণ্টার মধ্যে সোহি পরিবারে যে অসহনীয় যন্ত্রণা ভিড় করেছে, তা সত্যিই অকল্পনীয়। একই পরিবারের দুই মেয়ে, দুই অভিনেত্রী সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card