মা হারালেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় উপস্থাপক দেবাশিষ বিশ্বাস।

আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন। কিন্তু শেষ রক্ষা হয় নি।

 

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।

এনএএন টিভি