৫১-তে পা রাখলেন ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন আজ (৩ নভেম্বর)। জীবনের ৫০টি বসন্ত পেরিয়ে ৫১-তে পা রাখলেন তিনি। বয়স যেন শুধুই তার কাছে সংখ্যা মাত্র। এই বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। অভিনয় ক্যারিয়ারে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পেয়েছেন ‘প্রিয়দর্শিনী’ তকমাও।  জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। সালমান শাহ ছাড়া ওমর সানির সঙ্গেও তাঁর জুটি জনপ্রিয় হয়েছিল। এরপর তাঁরা বিয়ে করেন। মৌসুমী ও ওমর সানির সংসারে রয়েছেন দুই সন্তান ফারদীন ও ফাইজা। এখনো পূর্ণ উদ্যমেই কাজ করে চলেছেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল ছবি। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও।

জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দেবো। যদি সময় সুযোগ হয় তাহলে আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো।