ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করে তার ৩ নম্বর বউ হতে চান কলকাতার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা স্যান্ডি সাহা।
রিয়েলিটি শো ‘এমটিভি রোডিস এক্সট্রিম-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন স্যান্ডি। বর্তমানে তিনি সিনেমা, ওয়েব সিরিজ এবং টিভি নাটকে পরিচিত মুখ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেখানে নিজের প্রেম নিয়ে বলতে গিয়ে তিনি জানান,
সম্প্রতি এক বাংলাদেশির প্রেমে পড়েছেন। এতদিন ধরে অনেকের বউ হবেন বলে মজা করলেও এবার সিরিয়াসলি একজনের প্রেমে পড়েছেন।
বাংলাদেশের কোনো সেলিব্রিটি তার ক্রাশ আছে কিনা, এ বিষয়ে জানতে চাওয়া হলে স্যান্ডি বলেন, আছে মানে অবশ্যই শাকিব খান। ৩ নম্বর বউ আমিই হব।
এর আগে অনেকবার মজা করে হিরো আলম কিংবা অন্যদের নিয়ে যা বলেছি
তা মজা করেই বলেছি। তবে শাকিব খানের বিষয়ে আমি সিরিয়াস।
আমি ৩ নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তা হলে আজকেই বিয়ে করব শাকিব খানকে।
‘বিবাহ অভিযান’সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন স্যান্ডি।
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস।
পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়।
ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।
আর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। তাদের সন্তানের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।
আরও পড়ুন :
- স্ত্রীর পাশেই চিরনিদ্রায় পরিচালক সোহানুর রহমান
- বিব্রতবোধ ও বিনা অনুমতিতে দাওয়াত পত্রে নাম ও পদবী ব্যাবহার এর নিন্দাঃ
- ৩ মাস ধরে হাসপাতালের মর্গে সৌদি প্রবাসীর মরদেহ
- ‘ফ্রান্সের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত’ : প্রধানমন্ত্রী
- ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
- ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু
- দুর্গাপূজা সামনে রেখে প্রতিবছরের মতো এবার ও ভারতে ইলিশ রফতানি করবে
- জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে জামাই আদর পেতে চান ঋষি সুনাক
- কাঁকড়ি নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তা থেকে ফুটফুটে শিশু উদ্ধার
