‘এমন কোনো ছাত্র আছেন যিনি হলে ঢুকতে পারছেন না?

সালমান মুক্তাদির তার ফেসবুকে লিখেছেন, ‘এমন কোনো ছাত্র আছেন যিনি আক্রান্ত হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি তোমাদের খেয়াল রাখব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত শেয়ার করছেন। টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই দেখা গেছে এমন মতামত দিতে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সালমান মুক্তাদির তার ফেসবুকে লিখেছেন, ‘এমন কোনো ছাত্র আছেন যিনি আক্রান্ত হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি তোমাদের খেয়াল রাখব। তবে, লাখ লাখ মেসেজ বা পোস্টের মধ্যে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই আমার ফ্রেন্ডলিস্টে আপনাদের কোন মিউচুয়াল ফ্রেন্ড আছে কিনা দেখেন এবং আমাকে নক করেন।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখিত যে আমি এখন সর্বোচ্চ করতে পারি। আপনার যদি থাকার জন্য একটি জায়গা প্রয়োজন হয় অথবা আপনার চিকিৎসা সেবা প্রয়োজন হয়। আমি এখানে। এই মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ তাদের হলে প্রবেশ করতে পারে না.. যদি এটা যথেষ্ট না হয় তাহলে আবার ক্ষমা চেয়ে নিন। আমি সত্যিই হৃদয় ভেঙ্গেছি এবং বিব্রত। আমি সত্যিই জনপ্রিয় অথচ অকাজের হিসাবে লজ্জিত বোধ করি।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন, শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন। বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।

বিকেল ৫টার পর ঢাবির দোয়েল চত্বর এলাকায় ফের আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজের দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদুল্লাহ আবাসিক হলের সামনে অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আবাসিক হলের ভেতর থেকেও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এরমধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। তবে এ সময় পুলিশের কোনো উপস্থিতি ঘটনাস্থলে ছিল না। যদিও প্রথম দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পর ক্যাম্পাসে পুলিশ সদস্যদের ঢুকতে দেখা গিয়েছিল। সন্ধ্যা ৭টার পর আবারও ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ ফোর্স।

এনএএন টিভি

Share this news as a Photo Card