কান উৎসবে গিয়ে নিজেকে যখন ট্রল করলেন সারা আলী

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের ৭৬ তম আসরে প্রতি বছরের মতো এবারও পুরোনোদের সাথে সাথে নাম লিখিয়েছেন নতুনরাও। এই তালিকায় রয়েছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। তবে মর্যাদাপূর্ণ এই আসরে গিয়েই নেটিজেনদের কঠাক্ষের শিকার হতে হয়েছে তাকে।

দ্বিতীয় দিনে সইফ-কন্যা যেভাবে ধরা দিলেন, তা দেখেই থমকে গেল নেটপাড়া। পরনে সাদা-কালো হল্টার নেক ডিজাইনার ব্রালেট। কোমরে জড়ানো সাদা শাড়ি। উন্মুক্ত উর্ধ্বাংশ। মানানসই ডিজাইনার মনোক্রম মালার ভিতর থেকে উঁকি দিচ্ছে স্তন বিভাজিকা।

এদিনও তিনি বেছে নেন আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। স্টাইলিং ডলি জৈনের। আলুথালু খোঁপা।

বোল্ড আইলাইনার, মভ লিপস্টিকে কানের লাল গালিচায় কেতাদুরস্থ ফ্যাশনে রীতিমতো মুগ্ধ করলেন সারা আলি খান, তবে সেই সঙ্গে ট্রলারদের উদ্দেশ্যে সাহসী জবাব দিতে এবার নিজেই নিজেকে ট্রল করে বসলেন সারা আলি খান।।

কান-এর দ্বিতীয় দিনের লুক শেয়ার করে সারা লিখেছেন,

‘জানি জেব্রার মতো লাগছে, তবে ভুলেও সীমা লঙ্ঘন করার চেষ্টা করবেন না..।’

ট্রল আসলে নবাব-কন্যার প্রায় নিত্যদিনের সঙ্গী। কান রেড কার্পেটের মনোক্রম লুক প্রকাশ্যে আসার পরও তার অন্যথা হয়নি। ধেয়ে এসেছে কটাক্ষ।

প্রসঙ্গত, এবার সারা আলী ছাড়াও প্রথমবার কানে আলয় ছড়াচ্ছেন আনুশকা শর্মা। এক নামী ব্র্যান্ডের হয়ে প্রচারণায় কানে দেখা যাবে তাকে। তিনি ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ও কোম্পানির প্রতিনিধিত্ব করছেন।

আরও পড়ুন :