যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী জেন ফন্ডা

ফ্রান্সের বিখ্যাত পরিচালক রেনে স্লেমেন্টের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন জনপ্রিয় অভিনেত্রী জেন ফন্ডা। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে পরিচালক রেনের বিরুদ্ধে এই যৌন হেনস্তার অভিযোগ আনেন ফন্ডা।

এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন,

‘১৯৬৪ সালে জয় হাউস নামে একটি থ্রিলার ছবির শুটিংয়ের সময় পরিচালক আমার সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেন। সিনেমার এক যৌনদৃশ্যর অজুহাত দিয়ে পরিচালক তার সঙ্গে সঙ্গম করার জন্য জোর করতে থাকেন।’

জেন ফন্ডা আরও বলেন,

‘সেই সময় আমার বয়স ছিল ২৭। আমি সিনেমা জগতে বেশ নতুন তখন। পরিচালকের ওই কথায় হতবাক হয়েছিলাম। এই ঘটনার কথা বলতে ভয় পেয়েছিলাম। আসলে পাঁচের দশকে পরিচালক রেনে খুবই উজ্জ্বল তারকা।’

প্রসঙ্গত, জেন ফন্ডা অভিনীত ‘বুক ক্লাব- দ্য নেক্সট চ্যাপ্টার’ ছবি মুক্তি পেয়েছে  সম্প্রতি। এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবির সিকুয়েল। মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন ৮৪ বছরের ফন্ডা। এক প্রচারণা অনুষ্ঠানে এসে রেনের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।

আরও পড়ুন :

Share this news as a Photo Card