গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতরে নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে গলা টিপে হত্যার পর চার বছরের মেয়েকে নিয়ে পালিয়েছেন স্বামী।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার উপজেলার চকপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে। স্বামী হৃদয় মিয়া (২৬) গাজীপুর মহানগরীর মসলিসপুর এলাকার আলিমুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
গৃহবধূর ছোট ভাই পলাশ মিয়া বলেন,
‘রাত ১১টা দিকে আমার বোন ও শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়ে বোনজামাই।
এরপর সকাল ৮টার দিকে আমার বোনের রুমে গিয়ে দেখতে পাই আমার বোনজামাই আর চার বছর বয়সী শিশুকন্যা ঘরে নেই, আমার বোন ঘুমিয়ে রয়েছে।
এরপর আমি আমার মাকে ডেকে আনি। এরপর মা আর আমি বোনকে ডাকাডাকি করলেও সে ঘুম থেকে ওঠেনি।
কাছে গিয়ে মা শরীরে হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা হয়ে আছে। এরপর মা কান্নাকাটি শুরু করে।’
গৃহবধূর মা বিনা বলেন,
‘আমার মেয়েকে গলা টিপে খুন করে ওর স্বামী পালিয়েছে। আমার মেয়ের মুখ-ঠোঁট কালো হয়ে রয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি আমার মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করছে। গলায় আঘাতের চিহ্ন আছে।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন,
‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।
স্বামী পলাতক রয়েছে, বিষয়টি নিশ্চিত হয়েছি। স্বামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন,
‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।’
আরও পড়ুন :
- হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার; প্রথম ফ্লাইট ২১ মে
- প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার
- তীব্র গরমে এই বৃষ্টি যেন নগরবাসীর ভোগান্তি
- ৩০টি মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের
- ঈদুল আযহায় বন্ধ রাখা হবে মেট্রোরেল
- বাসায় ফিরলেন পরীমনি
- নারায়ণগঞ্জের ভিক্টোরিয়ায় ফের দালাল সিন্ডিকেট
- ‘ব্ল্যাক লাইট’ নেটফ্লিক্সের তালিকায় শীর্ষ দশে
- শেখ হাসিনা এসেছিলেন বলেই গণতন্ত্র ফিরেছে: খোকন সাহা
- শীঘ্রই নারায়ণগঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন
- উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা
- নারায়ণগঞ্জের শিমরাইলে ট্রাকচাপায় ব্যক্তির মৃত্যু

Comments are closed.