বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন।
সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিজের নামের যথার্থতা প্রমাণ করেছেন তিনি।
ফিল্মি পরিবারের কন্যা নন, বহিরাগত হিসেবেই বলিউডে পা রেখেছিলেন কৃতি।
ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় থেকেই মডেলিং করতেন।
স্বপ্ন ছিল, একদিন বলিউডের সফল অভিনেত্রী হবেন।
অভিনয় জীবনের এক দশক পূর্ণ হওয়ার আগেই নিজেকে সফল অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠা করেছেন কৃতি।
তবে সেজন্য কম তপস্যা করতে হয়নি তাকে। কঠিন অধ্যবসায় ও পরিশ্রমের পরই এই উচ্চতায় পৌঁছতে পেরেছেন তিনি।
তার পরেও এখনও বেশ কিছু বদঅভ্যাস রয়ে গেছে কৃতির।
অভিনেত্রী জানান, তেমনই এক স্বভাবের কারণেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, পরিচিত কারও থেকে খাবার নিয়ে খাওয়ার আগে একবারও ভাবেন না তিনি।
এমনকি, তাদের থালা থেকেই তুলে খাবার খেয়ে নেন। অভিনেত্রীর কথায়, তার নাকি বাছবিচার ও অহমিকাবোধ নেই।
তাই অন্যের এঁটো খাবার খাওয়ার আগেও নাকি বিশেষ ভাবনাচিন্তা করেন না তিনি।
নিজের এই স্বভাবের কারণেই নাকি প্রথম ঢেউয়ের সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি, জানান কৃতি।
২০২০ সালের শেষের দিকে করোনায় আক্রান্ত হন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাতেই জানিয়েছিলেন সেই খবর।
যদিও, খুব একটা বেশি দিন ভুগতে হয়নি তাকে। চিকিৎসকের পরামর্শ মেনে চলায় খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠেন।
সেই ঘটনা থেকে কি শিক্ষা নিয়েছেন কৃতি? না কি এখনও অন্যের থালা থেকে নিয়েই খাবার খান? সেই প্রশ্নের উত্তর যদিও অজানা।
তবে নিজের স্বাস্থ্যের দিকে যে খেয়াল রাখেন তিনি, তা স্পষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তার শরীরচর্চার ঝলক থেকেই।
‘মিমি’ ছবিতে সন্তানসম্ভবা নারীর চরিত্রে অভিনয় করার জন্য অনেকটা ওজন বাড়াতে হয়েছিল তাকে।
ছবির শুটিং শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যায়াম করে সেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলেন কৃতি।
আরও পড়ুন :
- মাদারীপুর কারাগারে নিক্সন বেপারি নামে এক হাজতির মৃত্যু
- সূধী সমাবেশ সফল করায় শেখ হাসিনাকে অভিন্দন ও মিজান রহমান চৌধুরীর সমর্থনে মনোনয়নের দাবীতে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ ও মিছিল
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিন চলেছে ২৭ হাজারের বেশি গাড়ি
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৮
- নরসিংদীর টকি মোল্লা(র:)মাজারের ৩শ বছরের রাস্তাটি দখলমুক্ত করতে মানববন্ধন

Comments are closed.