ক্যান্সার আক্রান্ত বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

বাসন্তী চ্যাটার্জি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন তাছাড়া একটি কিডনিও অচল ছিল বলে জানা গেছে। গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। প্রায় ৭০ বছর ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। উত্তমকুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

মূলত থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। পরে তিনি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন। সম্প্রতি তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।
এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ছিলেন তার ছেলে ভাস্বর চ্যাটার্জি ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘তিনি শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন। তার চলে যাওয়ায় আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন।’

২০২৫ সালের শুরুর দিকেও তিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন। কিন্তু পাঁজর ভেঙে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকেই তিনি অভিনয় থেকে দূরে ছিলেন।
এদিকে চলতি বছরের এপ্রিল মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে যখন পা রাখি তখন আমার পনেরোর কাছাকাছি বয়স। প্রায় সত্তর বছর হয়ে গেল। 

Share this news as a Photo Card