জানা গেল অভিনেত্রী চমকের বরের পরিচয়

গোপনে পছন্দের মানুষের সঙ্গে বাগদান সেরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত সোমবার ফেসবুকে হবু স্বামীর সঙ্গে দুইটি ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। যদিও কবে বাগদান হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি।

এবারে অভিনেত্রী দিলেন বিয়ের খবর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমের বিষয় বিষয়ে বলেছেন চমক।

একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এবার গায়েহলুদের সাজে দেখা গেছে চমক ও তার হবু স্বামীকে। শাড়ি ও ফুল দিয়ে সেজেছেন চমক। তার পাশে হলুদ পাঞ্জাবি পরা তার হবু বর।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ কন্যার গায়েহলুদ, কাল কন্যার বিয়া। বিয়ের খবর দিলেও এখনও হবু বরের পরিচয় দিচ্ছেন না চমক। তবে দেশের একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি।

চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ওটিটিতেও কাজ করেছেন তিনি।

এনএএন টিভি