নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে: ডিবি প্রধান

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২০ মে) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথোপকথনে ডিবি প্রধান আরও বলেন,

‘নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ উঠেছে।

এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করেন। তাদের কাছ থেকে অগ্রিম ১ লাখ ৭৫ হাজার টাকা নেন।

নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দেন। কিন্তু অনুষ্ঠানে যাননি নোবেল। টাকা চাওয়ার পরে তাও ফেরত দেননি তিনি।’

‘এ ঘটনায় পরে মামলা হয়। কিন্তু মামলার পরও তিনি পুলিশ কিংবা আদালতে আত্মসমর্পণ করেননি।’

তিনি আরও বলেন,

‘বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এসব অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি।

কিন্তু তিনি নিয়মিত মাদক সেবন করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। মাদকাসক্তির থাকার কারণে তিনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য কথা দিয়েও যেতে পারেন না।’

সবশেষে তিনি বলেন,

‘তার এসব কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্য করেছেন। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছেন।

মঞ্চ ভাঙচুর করেছেন। স্ত্রীকে মারধর করেছেন। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে।’

আজ শনিবার নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরইমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি কার্যালয় থেকে পাঠানো হয়েছে কারাগারে।

আরও পড়ুন :

এনএএন টিভি