বছর দুয়েক আগে আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘ প্রেমের পর তাদের বিয়ে ছিল আকাঙিক্ষত। বিয়ের পর দুজনের সুখের সাগরে ভাগছেন।যদিও দুজন দুই ভুবনের বাসিন্দা! রাগব পুরোদস্তর রাজনীতিক আর পরিণীতি অভিনেত্রী।
সম্প্রতি একটি টিভি শোতে এসে পরিণীতি তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, বিয়ের আগে রাঘব চড্ডাকে তিনি চিনতেন না। যেদিন প্রথমবার রাঘবকে দেখেন, বাড়ি ফিরে গুগল করে প্রথমে দেখেন রাঘবের বয়স কত? এর পর তিনি দেখেন রাঘব বিবাহিত কিনা? তারপর দেখেন পার্লামেন্টে আসলে রাঘব কী কাজ করেন? এছাড়া রাঘবের উচ্চতা কত সেটাও দেখেন। কারণ পরিণীতির লম্বা ছেলে পছন্দ।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। যেখানে দম্পতিকে তাঁদের বিবাহিত জীবন থেকে ব্যক্তিগত, বেশ কিছু প্রশ্নের উত্তর দিতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রী ভবিষ্যতে রাজনীতির দুনিয়ায় পা রাখবেন কি না সে কথাও খোলসা করেছেন রাঘব। বাবা হওয়া নিয়ে জবাব দেন আপ নেতা। কিছুদিন ধরেই রটেছে পরিণীতি ও রাঘবের জীবনে নয়া ‘সুখবর’ আসতে চলেছে শীঘ্রই।সরাসরি দর্শকের প্রশ্ন পরিণীতি ও রাঘবের কাছে তুলে ধরলেন কপিল। উত্তর দিতেও কোনও রাখঢাক রাখেননি রাঘব। বললেন, ‘দেব, দেব। আপনাদের শীঘ্রই সুখবর দেব।’ রাঘব জানান, যে কীভাবে তাঁর মা তাঁর স্ত্রীকে দেখার পরে ঠাকুমা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপরই রাঘব ও পরিণীতিকে প্রশ্ন করেন কপিল, তাঁদেরও কি এমন কিছু হয়েছিল? এর উত্তরে রাঘব তৎক্ষণাৎ উত্তর দেন, ‘আমি আপনাকে দেব, খুব শীঘ্রই সুখবর দেব।’ দেখা যায় যে রাঘবের মুখে এমন কথা শুনে, রীতিমতো অবাক হন পরিণীতি।
