প্রয়াত বলিউড তারকা দিব্যা ভারতী মাত্র ১৬ বছর বয়সে বি-টাউনে পা রেখেই জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে।
অল্প সময়ের মধ্যে নিজের ভিত শক্ত করেছিলেন তিনি। একের পর এক নায়কের সঙ্গে কাজ করছিলেন।
তবে তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আমির খানের।
এর খেসারতও দিতে হয়েছে দিব্যাকে। আমিরের দুর্ব্যবহার সইতে না পেরে শৌচাগারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে হয়েছিল দিব্যাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে দেখা যায়,
দিব্যার সঙ্গে এক মঞ্চে একসঙ্গে নাচ করতে চাননি আমির। যার জেরে ভেঙে পড়েছিলেন দিব্যা।

শোনা যায়, পারফরম্যান্সের মহড়ার সময় নাচের ‘স্টেপ’ ঠিক করছিলেন না দিব্যা। আর সেকারণেই অগ্নিশর্মা হয়েছিলেন আমির।
আমিরের ব্যবহারে দিব্যা এতটাই আঘাত পান যে, কান্নায় ভেঙে পড়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে বাথরুমে বসে অঝোরে কেঁদেছিলেন নায়িকা।
ঘটনাটি ১৯৯২ সালের। সে বছর লন্ডনে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন বলি তারকারা। তাদের মধ্যে ছিলেন আমির ও দিব্যা। সেখানের দিব্যার সঙ্গে বাজে আচরণটি করেছিলেন আমির।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দিব্যা বলেছিলেন,
‘ওর আচরণে খুবই খারাপ লেগেছিল। উনি সিনিয়র। যদি আমরা জুনিয়ররা ভুল করি, তাহলে আমাদের বাদ দিয়ে দেওয়া হবে!

ওর উচিত ছিল সঠিক নাচের স্টেপ দেখিয়ে দেওয়া। সিনিয়র হিসাবে আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন।
সিনিয়র হিসাবে আচরণ করা উচিত ছিল তাঁর, একজন তারকা হিসাবে নয়।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে মারা যান দিব্যা। তার অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছিল।
আরও পড়ুন :
- নিহত মুক্তি রানীর বোনকে চাকরি দিলেন জেলা প্রশাসক
- মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা
- ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ১ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই
- মির্জা ফখরুল :রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে
- ‘ফাটাফাটি’ নিয়ে কথা বললেন ঋতাভরী চক্রবর্তী
- মশারি জালে ধ্বংস হচ্ছে নানা প্রজাতির ছোট মাছ
- কক্সবাজারে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা গ্রেফতার
- রিকশাচালককে মারধর; আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
- মসজিদে নববির সাবেক ইমাম কারি মুহাম্মদ ইন্তেকাল করেছেন
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
- এফডিসির সেই প্রিয় ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন
- অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
- বেঙ্গল গ্রুপ এর দুটি নতুন আউটলেট ‘হ্যাপি মার্ট’ চালু হয়

Comments are closed.