ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা বলছে স্বামী

অসুস্থ হয়ে কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুরুতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার রাত থেকে খবর ছড়িয়েছে, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তাঁর ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়াচ্ছে। পুরো বিষয়টি নিয়ে বিব্রত শিল্পীর পরিবার।

শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এটা ভুয়া খবর। আমরা আছি অসুস্থ মানুষটাকে নিয়ে চিন্তার মধ্যে। কোথায় সবাই দোয়া করবেন, সেখানে হুট করে কে বা কারা ছড়িয়েছে মৃত্যুর খবর! মানুষের এসব কোন ধরনের মানসিকতা!’

ফরিদার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে ফোনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনো বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন। ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। যা আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।’

সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন

২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত হন গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিডনির রোগ, ফুসফুসের রোগসহ আরও কয়েকটি জটিলতা রয়েছে।

 

এনএএন টিভি