ফেসিয়াল প্যারালাইসিস নিয়ে যা জানালেন তাসরিফ

ফেসিয়াল প্যারালাইসিস রোগে বেশ কয়েকদিন ধরে তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান  আক্রান্ত হওয়ায় তার গাল ও ঠোঁটের কিছু অংশ কাজ করছে না।  এমন খবরে  ভেঙে পড়েন তার ভক্তবৃন্দরা।

প্যারালাইসিস

তবে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর মঙ্গলবার রাতে রোগটি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর সংবাদমাধ্যমকে তাসরিফ বলেন, ‘ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে।  আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গানের কাজই করতে পারবো না।’

রোগটির বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, ‘মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না, কিন্তু কথা বলার সময় বোঝা যায়।

তিনি আরও বলেন, ‘ডাক্তার জানিয়েছেন- এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।’

প্রসঙ্গত, তাসরিফের ব্যান্ড ‘কুঁড়েঘর’ থেকে প্রকাশিত ‘তাই তো আইলাম সাগরে’, ‘রাজার রাজ্যে সবাই গোলাম’, ‘আমি মানে তুমি’সহ এমন অনেক গান ভক্ত-শ্রোতার হৃদয় ছুঁয়েছে।

প্যারালাইসিস

গত বছর সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Share this news as a Photo Card