সবসময় অশ্লীল-উদ্ভট পোশাকে নিজেকে সাজানোর কারণে ক্রমাগত বিতর্কের মুখে পড়েছেন উরফি জাভেদ ।
একের পর এক ট্রল হয়েছে তাকে নিয়ে। মামলাও হয়েছে তার বিরুদ্ধে, তবে সে সকল বিষয়ে নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি।
বরং এই ট্রল-সমালোচনার সঙ্গে পাল্লা দিয়ে আরও বেশি অশ্লীল পোশাক পরিধান করে সবার সামনে এসেছেন তিনি।
তবে এবার উরফি জাভেদ নিজের সম্পর্কে জানালেন নতুন এক তথ্য!
বাড়িতে কী পরেন তিনি নিঃসংকোচে জানিয়ে দিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
উরফি জাভেদ বাড়িতে ঠিক কেমন পোশাক পরে সময় কাটান? সেখানেও কি কোনও নতুন ছোঁয়া থাকে?
এক সাক্ষাৎকারে উরফিকে এমনই প্রশ্ন করা হয় তবে এই প্রশ্নে উরফির উত্তর শুনে লজ্জা পেয়ে গেলেন সঞ্চালক স্বয়ং। কী এমন উত্তর দিলেন তিনি?
সাধারণত উরফির সাক্ষাৎকার দেখা যায় না। তাই একবার সুযোগ পেয়ে তাকে প্রশ্ন করতে ছাড়লেন না সঞ্চালক।
প্রশ্ন করলেন, বাড়িতে থাকলে কী পোশাক পরে থাকেন উরফি?
তার স্পষ্ট জবাব, ‘বাড়িতে আমি কোনও পোশাকই পরি না।’ উত্তরের সঙ্গে মুচকি হাসিও দিলেন তিনি।
ব্যস, উত্তর শুনেই অস্বস্তিতে পড়লেন তিনি। পরের প্রশ্ন করতেই ভুলে গেলেন সঞ্চালক।
প্রসঙ্গত, কিছুদিন আগে উরফি সামাজিক মাধ্যমে এসে জানিয়েছিলেন, আর খোলামেলা পোশাক পরবেন না তিনি। চেয়েছিলেন ক্ষমাও।
কিন্তু দুদিন না যেতেই ফের স্বরূপে ফেরেন তিনি। স্বল্প পোশাকে নিজেকে মেলে ধরতে থাকেন নেট দুনিয়ায়। এবার তো জানিয়ে দিলেন নিজের ঘরের খবরও।

Comments are closed.