সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছুদিন পরপরই দেখা যায় নানা অ্যাওয়ার্ড প্রদানের ছবি ও ভিডিও। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায়ই সৃষ্টি হয় বিতর্ক ও সমালোচনার। বিশেষ করে শোবিজ অঙ্গনের পুরস্কার প্রদান অনুষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন ওঠে শিল্পীদের উপস্থিতি কিংবা পুরস্কার প্রদানের মানদণ্ড নিয়ে।
সাম্প্রতিক একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার এই বিষয়ে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে।
বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে ওমর সানী লেখেন, ‘কীসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কীসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন, নিজেকে প্রশ্ন করেছেন, আপনি পুরস্কার পান কিনা? একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শো ডাউন।’
ফেসবুক হ্যান্ডলে ওমর সানী লিখেছেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন—নিজেকে প্রশ্ন করেছেন?’
ক্ষুব্ধ ওমর সানী লেখেন, ‘একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’ ওমর সানীর এই পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি বর্তমান সময়ের পুরস্কার প্রদানের স্বচ্ছতা ও গুরুত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।
শুধু বিনোদনমূলক প্রদর্শনী নয়, কিছু কিছু আয়োজন পুরস্কারকে হাস্যকর একটি খেলায় পরিণত করেছে—এমনই ইঙ্গিত ওমর সানীর।
শুধু শিল্পীর উপস্থিতি, লাল গালিচা আর ক্যামেরার ঝলক নয়—পুরস্কারকে মূল্যবান একটি স্বীকৃতি হিসেবে দেখা দরকার বলে মনে করেন তিনি।
ওমর সানী এর আগেও সমসাময়িক নানা বিষয় ও শিল্পীসত্তা নিয়ে খোলামেলা মত দিয়েছেন। এবারের পোস্টেও তার ভঙ্গি ছিল সরাসরি এবং স্পষ্ট।
ওমর সানীর পোস্টে অনেকেই সমর্থন জানাচ্ছেন, কেউ কেউ আবার এর বিপরীতে অবস্থান নিচ্ছেন।
