প্রায় এক মাস হতে চলল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। সেখান শবনম বুবলী ও পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন এই নায়ক। তাদের অবসরযাপনের স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর তা নিয়ে মেতে উঠেন দেশবাসী।
শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা চললেও টুঁ-শব্দ করেননি তিনি। হঠাৎ রহস্যময় বার্তা দিলেন শাকিব খান। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে নতুন কিছু আগমনের জোরালো বার্তা দিয়েছেন ‘তুফান’ তারকা।
শুক্রবার তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে।
এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।
শাকিব খান আরও উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা তে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’
তবে শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।
সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।
শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি নির্মিত সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা মুক্তির পর সারা দেশে সাড়া ফেলেছিল।

One Reply to “বড় কিছু নিয়ে ফিরছেন শাকিব খান,”
Comments are closed.