সৃজিতের জীবনে নতুন নারী!

কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এখন তিনি পুরোপুরি সুস্থ। অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন এই নির্মাতা।

সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন সৃজিত-আলেকজান্দ্রা। সেখানে একটি ভিডিওতে দুজনকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি নতুন প্রেমে মজেছেন সৃজিত-আলেকজান্দ্রা? তাদের প্রেমচর্চার পেছনে কি সত্যি লুকিয়ে আছে তা পরিষ্কারও করেছেন সৃজিত।

প্রেমের প্রশ্নে ভারতীয় গণমাধ্যমকে সৃজিত বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভাল বন্ধু। ও অসম্ভব শিক্ষিত নারী। তবে আমাদের পছন্দের কিছুটা মিল আছে। আমরা দু’জনেই সাপ ভালবাসি। এটা নিয়ে এর আগে কাজও হয়েছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card