হংকংয়ের অভিনেতা বসকো উংয়ের বিয়েতে ‘না’

হংকংয়ের জনপ্রিয় অভিনেতা বসকো উংয়ের বিয়ে নিয়ে অসংখ্য ভক্তদের কৌতূহলের জল্পনা-কল্পনার অবসান ঘটলো এবার।

কারণ এ অভিনেতার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, একাই থাকতে চান তিনি।

৪২ বছর বয়সী এ অভিনেতা জানান, একক অভিভাবকের (মা) কাছে বেড়ে উঠেছেন তিনি। বিয়ে করে সংসার করার মতো আগ্রহ তাঁর নেই। বিয়ে কেন করতে চান না, তা–ও বলেছেন বসকো উং।

আরও পড়ুন: সরকারি অনুদানের একটি সিনেমা দেখেছেন ১২ জন দর্শক

তাঁর ভাষ্যে, ‘আমার অনেক বন্ধু রয়েছে ও আমি খুব ব্যস্ত। অবসর সময়ে আমি কখনোই একাকিত্ব বোধ করি না।

শৈশবেও আমি কখনো ভাবিনি, আমি বিয়ে করব কিংবা আমার সন্তান হবে। আমার মা আমাকে কখনোই বিয়ের জন্য জোর করেননি।’

এর আগে হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রী মিউলি উয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর।

আট বছরের প্রেমের সম্পর্কে ইতি ঘটেছে ২০১২ সালে। পরে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন মিউলি।

আরও পড়ুন: সারাদেশে আজ বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

এর আগে হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রী মিউলি উয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর

এর বাইরে রোজ চ্যান, জেনিফার ইয়্যু ও সোফিয়া জ্যাংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল গণমাধ্যমে, তবে তা বরাবরই অস্বীকার করে এসেছেন বসকো উং।

‘ট্রিমুখ ইন দ্য সিক’, ‘ওয়ারস অব ইন ল’, ‘লিভস অব ওমিশন’সহ বেশ কিছু ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বসকো উং।

অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে বসকো উংয়ের।