আইসিইউতে মা, শুটিং ফেলে হাসপাতালে জ্যাকলিন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তিনি তার কথিত প্রেমিকের জন্য আইনি বিপাকেও পড়েছিলেন। এরই মধ্যে খবর এলো তার মা কিম ফার্নান্দেজ গুরুতর অসুস্থ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে আভিনেত্রীর মাকে।

বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির খবর পেয়ে তড়িঘড়ি শুটিং ছেড়ে তার মা এবং পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে আসেন জ্যাকুলিন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, অভিনেত্রীর মা কিম ফার্নান্দেজকে আইসিইউতে ভর্তি করার পর, জ্যাকলিন তার কাজ ছেড়ে সরাসরি হাসপাতালে চলে আসেন। ২০২২ সালের শুরুতেও জ্যাকলিনের মা কিম অসুস্থ হয়ে পড়েন। স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।

কিছুদিন আগে জ্যাকলিন ‘ইন্ডিয়া টিভি’-কে দেয়া একটি সাক্ষাৎকারে তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। জ্যাকুলিন জানান, তিনি সবসময় তার মায়ের কাছ থেকে সাপোর্ট পেয়েছেন। প্রতিটি কঠিন সময়ে মা তার জীবনের সবচেয়ে বড় শক্তি।

এদিকে সুকেশ চন্দ্রশেখর বিতর্কে নাম জড়িয়েছিল জ্যাকুলিন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থেকে শুরু করে পেশাগত অনেক ক্ষতির সম্মুখীন হন অভিনেত্রী। ফলে দীর্ঘ সময় সমস্যায় কেটেছে তার। এই কঠিন সময়ে জ্যাকুলিনের পাশে ছিলেন তার মা।

কাজের ক্ষেত্রে জ্যাকুলিনকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে এবং ফিরোজ এ নাদিয়াদওয়ালা।

এনএএন টিভি

Share this news as a Photo Card