আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলিনি : পূজা

ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে  সরে দাড়ানোয় শাকিব খানকে অসম্মান করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। তবে এ বিষয়ে শাকিবকে অসম্মান করে কোনো কথা বলেননি বলে দাবি করলেন পূজা।

বুধবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান পূজা।

মায়া

মায়া সিনেমার বিষয় জানতে চাইলে তিনি পূজা বলেন, ‘যে অভিনেতা-অভিনেত্রী কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু অনেকে অনেক দিক থেকে বলছে, ওকে বাদ দেওয়া হবে, ওকে নেওয়া হবে, ওটা আসলে একজন অভিনেতা-অভিনেত্রীর জন্য অনেক বেশি অসম্মানজনক। এটি আমি কখনই চাই না।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই জায়গাটাও আমি ক্লিয়ার করতে চাই। আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতেও চাইনি এবং বলিনি। আমি দেখেছি, অনেকেই শাকিব খানের নাম বলছিল, আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলা, আমার কোনো অধিকারই নেই, এটি আমি বলতে পারব। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে এই মুভিতে চুক্তিবদ্ধ হইনি।’

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব খানের ‘মায়া’ সিনেমাটি করছেন না বলে জানিয়েছিলেন তিনি।

Share this news as a Photo Card