কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারকারা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করায় প্রতিবাদও করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্ট করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ রাস্তায় নেমে তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন।
বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্ট রুকাইয়া জাহান বলেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবি তে কি চলছে ? কেউ কি আপডেট দিতে পারবেন ? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।’
চমকের পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা।
রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। অভিনেত্রীর এমন ঘোষণায় সাধুবাদ জানাচ্ছেন অনুরাগীরা।
এদিকে মঙ্গলবার চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় বুধবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত সাধারন শিক্ষার্থীরা। বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ ৬ জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন :
- নওগাঁর মান্দায় ৮ ইউনিয়নে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি
- কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
- ঢাবিতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন, শাহবাগে ছাত্রলীগ-যুবলীগ
- নাশকতা পরিকল্পনার অভিযোগে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক
- শেষ তিন মাসে গ্রামীণফোনের ৪ হাজার ২২০ কোটি টাকা রাজস্ব আয়
- স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও জেলা আ:লীগের সাবেক সাধারন সম্পাদকের মৃত্যু বার্ষিকী
- অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে
- অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা: শিক্ষা মন্ত্রণালয়
- ‘আমাকে সকালে বলে গেল ফিরতে ফিরতে রাত ১০টা হবে, এখন একেবারেই চলে গেল ’
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে ছাত্রলীগ, হাতে হকিস্টিক–স্টাম্প–লাঠি
- কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার
- সবকিছু মনে রাখা হবে, সবকিছুর জবাব নিয়ে ছাড়ব : ছাত্রলীগ সভাপতি
