জলের দরে হৃত্বিকের বিলাসবহুল বাড়িতে ভাড়ায় উঠেছেন প্রেমিকা সাবা আজাদ

বছর তিনেক ধরে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। বিভিন্ন জায়গাতেই তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। এবার কি তারা তাদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুহুতে হৃত্বিকের যে বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট রয়েছে, সেটাই প্রেমিকাকে ভাড়া দিয়েছেন তিনি
হৃতিকের বহুতল সেই অ্যাপার্টমেন্টের নাম ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’।

সেটিরই ১৫তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে বিনামূল্যে থাকবেন না! বাড়িভাড়া দেবেন তিনি।
শোনা যাচ্ছে, প্রতি মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়া গুণবেন সাবা। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট।

তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ রুপি। তবে প্রেমিকাকে পানির দরেই এমন সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।
সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর ।

সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত।

এনএএন টিভি