বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে চলেছেন টালিউডেও। এমনকি বলিউডেও কাজ করছেন তিনি। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য।
জয়া আহসান অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে সামাজিকমাধ্যমে ফ্যাশন-গ্ল্যামারেও ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও আলোচনার গুঞ্জন ওঠে। বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়, নতুন ফ্যাশন আর গ্ল্যামারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হলেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও তিনি সবসময় আলাদা, আর তার একাধিক নতুন ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে, যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতে ওঠেন।
ছবিগুলোতে জয়া আহসানকে একটি কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে দেখা গেছে। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন তার জন্য এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। তার আকর্ষণীয় লুকের সঙ্গে মানানসই হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল এবং ঢেউখেলানো চুলের স্টাইল তাকে আরও মোহনীয় করে তুলেছে। সেই সঙ্গে আঙুলে পরা আংটির সাজ এনেছে এক রাজকীয় ছোঁয়া।
জয়া আহসানের এই নতুন ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেকেই তার ফ্যাশন সেন্সের প্রশংসা করে মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন।” আরেকজন মন্তব্য করেছেন, “এটা আভিজাত্য আর আত্মবিশ্বাসের প্রতীক।” আরেকজন ভক্ত লিখেছেন, “বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।”
একজন অভিনেত্রী হিসেবেই শুধু নয়, একজন স্টাইল আইকন হিসেবেও বিনোদন জগতে জয়া আহসানের এই অবস্থান প্রশংসার দাবি রাখে। তার এই নতুন রূপ ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

One Reply to “নতুন রূপে ভক্তদের মাঝে ধরা দিলেন জয়া”
Comments are closed.