মজার এক ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা ‘ জিন ’। এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় আসছেন সজল নূর ও পূজা চেরী।
ভৌতিক গল্পে বানানো সিনেমাটি কেউ একা দেখে ভয় জয় করার সাহস দেখালেই সেই দর্শকের পাবে ১ লাখ টাকা।
আজ শনিবার জাজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বলেছে, ‘জ্বিন’ সিনেমা একা দেখতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলো ছাত্রদের সঙ্গে আলোচনা।
সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে ‘জিন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। সেখানে কেউ রাজি হয় নাই।’
এরপর চ্যালেঞ্জ ছুঁড়ে জাজ বলে, ‘আপনি কি পারবেন ‘জিন’ সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’
জাজের ঘোষণায় আরও বলা হয়েছে ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কতৃপক্ষ দায়ী নয়,
হলের বাইরে একটি এম্বুলেস থাকবে, যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে,
যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ ১ লক্ষ টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে।’
আরও পড়ুন:
- ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৯৩ জনের মৃত্যু
- ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে লঞ্চের টিকিট বিক্রি
- আজ খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে
- ফেলনা মাছের আঁশ বিদেশে রপ্তানি হচ্ছে জাপান-চীন-ইন্দোনেশিয়ায়
- আন্তর্জাতিক দাম বৃদ্ধির কারণে আমাদের পণ্যের দাম বেড়েছে
- জামালপুর বশেফমুবিপ্রবিতে মিথ্যা অভিযোগ এর বিচার চায়
- জামালপুর বশেফমুবিপ্রবিতে মিথ্যা অভিযোগ এর বিচার চায়
- জনতা ব্যাংক ব্যাংকিং লেনদেন গ্রাহক দের হাতে নিয়ে এসেছে
- টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার পথে
