ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অভিনেত্রী সুচন্দ্রা নিহত

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হলো পশ্চিমবঙ্গের এক টেলিভিশন অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের।

স্থানীয় সূত্রে বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে,

‘শনিবার রাতে শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। বরানগর থানার ঘোষপাড়ার কাছে একটি ট্র্যাক ওই মোটর বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুর্ঘটনার ফলে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

প্রসঙ্গত, ‘গৌরী এলো’সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী সুচন্দ্রা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘অনলাইনে বাইক বুক করেছিলেন ওই অভিনেত্রী। বরানগরের মোড়ের কাছে সিগন্যালের ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে।

বাইকের চালক ব্রেক কষেন। তাতে সুচন্দ্রা বাইক থেকে পড়ে যান।

ওই সময়ই পিছন থেকে আসা একটি দশ চাকার ট্রাকের চাপায় পিষ্ট হন তিনি। এ সময় অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে যায়।’

ঘটনায় গুরুতর জখম হন সুচন্দ্রা। তৎক্ষণাত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিকভাবে যে তথ্য হাতে পাওয়া যাচ্ছে সেই মোতাবেক, ওই ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card