‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং স্টুডিওতে আগুন

কলকাতায় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং স্টুডিওতে আগুন লেগেছে। রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আজ সোমবার সকালে আগুন লাগার কথা জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, প্রথমে স্টুডিওর একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়।

এরপর একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় এখন পর্যাপ্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

রাজারহাটের ডিআরআর স্টুডিওতে জনপ্রিয় সব রিয়েলিটি শোর শুটিং হয়। ‘দাদাগিরি’ থেকে ‘দিদি নম্বর ওয়ান’, ‘সারেগামাপা’র মতো শোর শুটিং হয়। বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে দুটি মেকআপ ভ্যানে।

আজ সোমবার ডিআরআর স্টুডিওতে নতুন রিয়েলিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শোর শুটিং হওয়ার কথা ছিল। যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই শোতে কিছুদিন আগেই গাইতে এসেছিলেন গায়ক জাভেদ আলী। আজ শুটিং হওয়ার কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আকৃতি কাক্কর, বিনোদ রাঠৌরদের।

এনএএন টিভি

Share this news as a Photo Card